এতিম মারুফের হাতে ১৪ হাজার টাকা তুলে দিয়েছে অভিযাত্রী

আব্দুল্লাহ ফাহাদ জাকির
0

 


কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের ঝিড়ারপাড় গ্রামের ৮ নং ওয়ার্ড পেইদা বাড়ির পিতৃহারা, এতিম ছোট ছেলে মারুফ মিয়ার  জরুরি অপারেশনে অভিযাত্রী মানবিক ফাউন্ডেশন প্রথম অনলাইনে আসে।  অতপর তাদের সদস্য, উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীদের নিকট সহযোগিতা চাইলে আশানুরূপ সাড়া পায়।  মঙ্গলবার (১৭ মে) রোগীর হাতে ১৪ হাজার টাকা ঢাকা পঙ্গু হাসপাতালে পৌঁছে দেন অপারেশনের দায়িত্বশীল সোহেল ভাই ও সংগঠনের পরিচালক এস.এম আব্দুল্লাহ ফাহাদ জাকির।

অভিযাত্রী মানবিক ফাউন্ডেশন ও প্রবাসী ইউনিটসহ কয়েকটি সামাজিক সংগঠনের সহযোগিতায় গত বুধবার (১৮মে) সকাল ৮.০০ টায় অপারেশন হয়েছে।  সবাই মারুফ ও অভিযাত্রীর সবার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক কবুল করে দো-জাহানে কামিয়াবি দান করেন।

যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন সবার জন্য অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পরিচালক।  তিন আরো বলেন, সকল অবদান আপনাদের। আমরা কেবল চেষ্টা করছি।আমাদের সহযোগিতায় তার অপারেশন হয়েছে মাশাআল্লাহ। বাড়তি টাকায় যেনো পরিবারটি চলতে পারে এবং ছেলেটি পুনরায় পড়াশোনা করতে পারে সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। যারা দুহাত ভরে সহযোগিতা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দোয়া করছি। আল্লাহ পাক কবুল করে দো-জাহানে কামিয়াবি দান করুন। আগামী দিনেও করে যাব ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকবেন।

রোগী সম্পর্কে বিস্তারিত:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের ঝিড়ারপাড় গ্রামের ৮ নং ওয়ার্ড পেইদা বাড়ির পিতৃহারা ছোট ছেলে মারুফ মিয়া পরিবারের হাল ধরার জন্য পড়াশোনার ফাঁকে কাঠমিস্ত্রীর কাজ করত। যা আয় হয় তা দিয়েই মা ও এক বোনকে নিয়ে সংসার চালাত।  কাজ করতে গিয়ে উপর থেকে পরে মাজা ও মেরুদণ্ড ভেঙে গিয়েছে। ১৮ দিন যাবৎ  ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি ছিল। তার পরিবার এলাকার বিত্তবান ও সামাজিক সংগঠনের নিকট সহযোগিতা চাইলে আমরা সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করি। এরপর আরো কয়েকটি সংগঠন সহযোগিতা করায় কম সময়ে তার অপারেশন করা হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !