কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার লোহাজুরী ইউনিয়নের নিভৃত পল্লী গাঁয়ে নিরলসভাবে অবিরাম কাজ করে যাচ্ছে অভিযাত্রী মানবিক ফাউন্ডেশন। সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন,অসহায় মানুষের দ্বারে খাবার বিতরণ,কাউকে ব্যবসার জন্য দোকান করে দেয়া,শিক্ষা,স্বাস্থ্য ও সমাজকল্যাণে নানাবিধ নানাবিধ উদ্যোগ নেয়ার পাশাপাশি দারিদ্র বিমোচনে বিশাল ভূমিকা রেখে যাচ্ছে। বিভিন্ন হতদরিদ্র, নিম্ন আয়ের মানুষ ও ইমাম পরিবারে খাদ্য ও ইফতার পৌঁছে দেন তারা। তাদের ফেসবুক আইডি ও পেইজের ইনবক্সে নক দিলে বা কল করে জানালে কিংবা ফেসবুকে কোন অসহায় পরিবারের সন্ধান পেলে চাল, ডাল, বড় মাছ, তেল, আলু, পেঁয়াজ, সেমাই, চিনি, লবণ, সাবান, মুড়ি, ছোলা বুট ও খেজুর বাসায় বাসায় পৌছে দেয় ফাউন্ডেশনটি! দীর্ঘদিন ধরে কাজ করায় এলাকায় তাদের পরিচিতি এবং গ্রহণযোগ্যতা বেড়েছে।
জানা যায়, ২০১৮ সাল রমযানের
২৯ তারিখ মোতাবেক ১৯ জুন এক অনারম্ভর ইফতার মাহফিল ও দোয়ার মাধ্যমে ফাউন্ডেশনটির উদ্ভোধন
করা হয়। সে মাহফিলে প্রায় ৬০ জনের অধিক তরণ ছাত্রবন্ধু,সুধীমহল,সমাজসেবক ও এলাকার গণ্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জামেয়া কাসেমিয়া নরসিংদীর সাবেক ছাত্র বর্তমানে জগন্নাথ
বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষাথী এস. এম আবদুল্লাহ ফাহাদ জাকির
এর একাগ্রতায়,যুবসমাজের সমপৃক্ততায় এবং প্রবাসী ও এলাকাবাসীর সহযোগিতায় এপর্যন্ত ১৫টির
অধিক প্রজেক্ট তারা সম্পন্ন করেছেন । তিনি বর্তমানে সভাপতি ও পরিচালক হিসেবে এবং আলতাফ
হোসেন সাধারণ সম্পাদক হিসেবে থেকে সামাজের সামগ্রিক উন্নয়নে অবদান রেখে চলেছেন। প্রবাসীদের
নিয়ে তাদের রয়েছে আলাদা পূর্ণাঙ্গ কমিটি,যার সভাপতি হিসেবে আছেন সৌদি প্রবাসী মো: মোস্তফা
ইয়াকুব ও সাধারণ সম্পাদক হিসেবে এম.ক মোবারক
সরল।
প্রতিষ্ঠার কিছুটা সময়
পেরিয়ে করোনাকালীন সময়ে তারা ব্যাপক আকারে কাজ শুরু করেন। এরমধ্যে কোভিড-১৯ এর স্প্রে
করণ,মাস্ক বিতরণ,করোনা সচেতনতায় লিফলেট টানানো,ব্যানার টানানো, সমাজের অবহেলিত জনগোষ্ঠীর
মানোন্নয়ন,অসহায় মানুষের দ্বারে খাবার বিতরণ, নিম্ন আয়ের মানুষ ও ইমাম পরিবারে খাদ্য
ও ইফতার ঈদ সামগ্রী বিতরণ, ব্যবসার জন্য দোকান করে দেয়া,সুদমুক্ত ঋণ দেয়া,শিক্ষা,স্বাস্থ্য,মসজিদ,মাদরাসা
ও সমাজকল্যাণে নানাবিধ নানাবিধ উদ্যোগ নেয়ার পাশাপাশি দারিদ্র বিমোচনে বিশাল ভূমিকা
পালন করে যাচ্ছেন।
তাদের সমাপ্ত করা কিছু
প্রজেক্ট: ১) করোনা সচেতনতায় লিফলেট বিতরণ,ব্যানার টানানো, বিভিন্ন বাজার, মসজিদ, হাসপাতালে
জীবাণুনাশক স্প্রেকরণ ও বাজারে হাত ধোঁয়ার ড্রাম স্থাপন।
২) ২০২০ সালে গত বছর করোনা মহামারি সময়ে তারা ২৭৫ জনের অধিক পরিবারে প্রায় দেড় লাখ টাকার চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, চিনি, সেমাইসহ খাদ্য, ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ।
গরীব,অসহায়দের খাদ্য সহযোগিতার ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
৩) প্রায় ২৫ হাজার টাকা ব্যয়ে,বিজয় দিবস উদযাপন,স্বাধীনতা দিবস পালন এবং ইউনিয়নের মৃত ব্যক্তিদের মাইকিং করার জন্য ফ্রি মাইক সার্ভিস চালু করেছে যা বাংলাদেশে প্রথম ।
| ১ম বার্ষিক মাহফিলে প্রধান বক্তা ছিলেন আল্লামা তারেক মনোয়ার |
৫) কলেজ,মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে
ভর্তিতে ১৫ জনের মত শিক্ষার্থীকে ফ্রি অনলাইন আবদেন করে দিয়েছে,যা এখনো চলমান রয়েছে
এবারো আবেদন করে দেয়া হবে।
৬) ট্রাকের সাথে সংঘর্ষে পা হারানো পাশ্ববর্তী জামালপুর গ্রামের পান বেপারি রইছ উদ্দিনকে নগদ ৩৮,০০০ (আটত্রিশ হাজার) টাকা দেয়া হয়েছে ,যা দিয়ে চিকিৎসা এবং কর্মের ব্যবস্থা করা হয়।
সড়ক দুর্ঘটনায় পা হারানো রইছ মিয়াকে ৩৮ হাজার টাকা দেয়ার ভিডিও দেখতে এখানে ক্লিক করুন লিংক:
৭) করোনা টিকা নেয়ার জন্য
ফ্রি অনলাইন আবেদন করে দিয়েছে,প্রচারণা করেছে ফলো গ্রামের টিকা নেয়ার সংখ্যা বেড়েছে
বহুগুণ।
৮) ১০ জনের মত গরীব,কৃষক,অটোচালক,ছোট
ব্যবসায়ীকে গাড়ি কেনা,মেরামত এবং সাময়িক সংকট মোকাবেলা করার জন্য সুদমুক্ত ঋণ দেয়া
হয়েছে।
৯) পা হারানো এক প্রতিবন্ধীকে
দোকান দেয়ার জন্য ১৫ হাজার তোলা হয়েছে। যাতে নিজেই আয় করে চলতে পারেন।
১০) লোহাজুরী চরকাউনিয়া মধ্য বাজার জামে মসজিদের জায়গা কেনা বাবদ গত ১ লা অক্টোবর ১৭,০০০ (সতেরো হাজার) টাকা নগদ অনুদান দিয়েছে।
| মসজিদের জায়গা কেনা বাবদ গত ১ লা অক্টোবর ১৭,০০০ (সতেরো হাজার) টাকা নগদ অনুদান |
১১) লোহাজুরী ঝিড়ারপাড়
গ্রামের ছেলেকে কিশোরগঞ্জ প্রাইভেট মেডিকেলে নিয়ে চিকিৎসার বন্দোবস্ত করেছে,তার চিকিৎসা
এখনো চলছে।
১২) লোহাজুরীর দশপাখী গ্রারে দরিদ্র রোগী ভারতে অপারেশনের জন্য কেনা গত ১ লা অক্টোবর ২০২১ এ ৩০৫০০ (ত্রিশ হাজার পাঁচশত হাজার) টাকা নগদ অনুদান দিয়েছে।
ভারতের মাদ্রাজে চিকিৎসার জন্য শরীফ মিয়ার পিতার হাতে ৩০৫০০ টাকা দেয়ার ভিডিও দেখতে এখানে ক্লিক করুন লিংক:
১৩) কটিয়াদী বেথর গ্রামের
এক নিরুপায় রুগীকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল হাসপাতাল থেকে ১১ হাজার টাকা বিল দিয়ে
হাসপাতাল থেকে রিলিজের ব্যবসা করা হয়েছে তার পড়াশোনা এবং জীবনমানের জন্য আরো ১৪ হাজার
টাকা দেয়া হয়েছে।
১৪) গত কুরবানী ঈদে ৩৪,৩০০ (চৌত্রিশ হাজার) টাকার কুরবানী দিয়ে প্রায় ৫৫ জন অসহয়,নিরুপায় ও গরীবদের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। যা এলাকায় ব্যপক আলোড়ন সৃষ্টি করেছে।
কুরবানী দেয়ার ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
১৫) সবুজায় ও পরিবেশের
ভারসাম্য রক্ষায় মসজিদ,মাদরাসা এবং বাড়ি ভিত্তিক ৬০ টির অধিক ফলজ বৃক্ষরোপন করা হয়েছে।
১৬) ঘাড়ের রগ ফাটা মহিলা রাহেলাকে চিকিৎসার জন্য ১৮,০০০/- প্রদান (বাহেরচর, লোহাজুরী, কটিয়াদী, কিশোরগঞ্জ)
১৭) ভিক্ষুকের ঘর মেরামত বাবদ ১০ হাজারটাকা প্রদান (পূর্বচর পাড়াতলা, লোহাজুরী, কটিয়াদী, কিশোরগঞ্জ)
১৮. ঢাকা পঙ্গু হাসপাতালে মারুফ মিয়ার জরুরি অপারেশনের জন্য ১৬০০০/- প্রদান (ষোল হাজার টাকা) (বাহেরচর, লোহাজুরী, কটিয়াদী, কিশোরগঞ্জ)
২০. আসাদ মিয়ার দোকান করার জন্য ১৫,০০০/- প্রদান (পনের হাজার টাকা) (দক্ষিণ পূর্বচর পাড়াতলা, লোহাজুরী, কটিয়াদী, কিশোরগঞ্জ)
২১) প্রতিবন্ধী ও বিধবাদের বাড়ি নির্মাণে ১৮,০০০/- টাকা প্রদান (ষোল হাজার টাকা) (চরকাউনিয়া, লোহাজুরী, কটিয়াদী, কিশোরগঞ্জ)
২২) ১৫০টি বিধবা, এতিম ও গরিব পরিবারে শীতবস্ত্র বিতরণ
২৩) ১০০ টি বিধবা ও গরিব পরিবারে ঈদবস্ত্র বিতরণ
কর্মসংস্থানের জন্য দরিদ্র, প্রতিবন্ধী ও বিধবা নারীদের আর্থিক সহযোগিতার লক্ষে গবাদি পশু ও সেলাই মেশিন বিতরণসহ বেশকিছু উদ্যোগ তারা হাতে নিয়েছে।। মেধা বিকাশে এ বছর ২০২২ সালের ২১শে ফেব্রুয়ারিতে ‘ভাষা শহীদ রফিক স্মৃতি পাঠাগার’উদ্ভোধন করা হবে
সংগঠনের সভাপতি ও জগন্নাথ
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস. এম আবদুল্লাহ ফাহাদ জাকির বলেন, প্রবাসী, এলাকাবাসী,
উপদেষ্টা, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় মাদক, যৌতুক ও বাল্যবিবাহ রোধ, শিক্ষা,
স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি , সুদমুক্ত ঋণ বিতরণ, বিনোদন ও সমাজসেবামূলক সামাজিক কাজ করে যাওয়ার চেষ্টা করছি
আমরা। চাকুরীজীবি, প্রবাসী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা ও প্রশাসনের সহযোগিতা
পেলে প্রথমে কিশোরগঞ্জ জেলা এবং পরবর্তীতে সারাদেশে সামাজিক ও মানবিক কাজ করতে চান
বলে জানান তিনি।
তাদের সংগঠনের কয়েকজন সদস্যের
নাম: হাতেম,রবিউল,হৃদয়,রাকিব,জাকির,তৌফিক,মিজান,মনির,শরীফ,সবুজ,কাউছার,শিপন,আব্দুল্লাহ,আ:
সাত্তার,আ: মান্নান,সোহাগ,আতিক,আয়াতুল্লাহ,আল-আমিন,মোস্তাকিম,আ:কুদ্দুস,সাদেক,মাহফুজ,বকুল,মাহবুব
আলম,সুজন,রুবেল,বাবুল,সাইফুল,তাজুল ইসলাম,শামীম,হাবিব,শফিক,মোবারক,সেলিম,আকুল,ইব্রাহীম,রানা,রতন।






.jpg)
.jpg)
.jpg)